আশাশুনিতে নিয়মিত মামলার ৩ আসামী আটক

10

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার তিনজন আসামীকে আটক করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে শনিবার এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স এর সহায়তায় নিয়মিত মামলা নং-১৩(৫) এর আসামী যশোর জেলার শার্শা থানার বাগআচড়া গ্রামের হাফিজুল করিম এর ছেলে তাসকিন (৪০) ও তাসকিনের স্ত্রী আছমা খাতুন (৩৫) এবং আশাশুনি উপজেলার বেউলা (গাজীর মাঠ) এলাকার আব্দুল আজিজ সরদারের ছেলে দেলোয়ার (২৫) কে আটক করেন। আটককৃত আসামীদেরকে বিচারার্থে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।