
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ছাত্রলীগের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মাইকিং, মাস্ক বিতরণ এবং বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
![]()
বুধবার (৩০ জুন) দিনব্যাপী আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার, গুরুত্বপূর্ণ স্থানে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা: আ ফ ম রুহুল হক’র সার্বিক নির্দেশে এবং সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক কোভিভ-১৯ রোধে সচেতনা বৃদ্ধি, মাস্ক বিতরণ, মাইকিং এবং বড়দলের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম করা হয়েছে।
![]()
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের শিব শংকর বৈদ্য, মিঠুন চক্রবর্তী, অনুপ মণ্ডল, রাফসান মুকুল, তুফান, শুভঙ্কর, ফয়সাল, জতিরর্ময়, এস এম নাহিদ রানা বাবু, ইয়াছিন আরাফাত, তারেক আজীজ রেজা, আকাশ, রাজু,নাঈম হাসান, সেলিম রেজা,সাব্বির, রমিজুল,আল-আমিন,হাসান,রাশেদ,ধ্রুব,নাজমুল,ফাহিম,মাসুদ,রহিম,পল্লব, ফারহাদ রানা,মারুফ, প্রোসেজিত,বাপ্পা,সমিত্র,ওয়াবাইদুল,বাদশা,সাগর,মিলন,মাছুম,হাবীব,সাইফুল,মিরন,পলক,সোহাগ প্রমুখ।


