আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলমের চাচা সিরাজুল ইসলাম ওরফে সিরাজ ঢালী (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
ছাত্রনেতা টগরের পিতা সিরাজ ঢালী রবিবার ভোর ৫.৩০ টার দিকে নিজ বাস ভবনে বার্ধক্য জনিত রোগে ইন্তেকাল করেন।
এদিন বাদ জোহর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাযায় ইমামতি করেন, হাফেজ মইনুল ইসলাম।



