আ’লীগ নেতা আব্দুস সোবহানের কবর জিয়ারত কর‌লেন

27

মাসুদ পারভেজ, কালিগঞ্জ : সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের কবর জিয়ারত কর‌লেন উপ‌জেলা আওয়ামী লী‌গের সি‌নিয়র সহ-সভাপ‌তি ও উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান সাঈদ মে‌হেদী।

সোমবার সকাল ১১টায় তাহার নিজস্ব গনপ‌তি বাসভবন সংলগ্ন তাহার কবরস্হা‌নে যে‌য়ে কবর জিয়ারত ক‌রেন।

এসময় উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক এ্যাড‌ভো‌কেট হা‌বিব ফেরদাউস শিমুল,ধলবা‌ড়িয়া ইউনিয়ন আওয়‌ামী লী‌গের সাধারন সম্পাদক নাজমুস সাদাত রাজা,উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক সাংস্কৃ‌তিক বিষয়ক সম্পাদক আল মামুন সরদার,উপ‌জেলা আওয়ামী যুবলী‌গের সাব‌েক যুগ্ন সাধারন সম্পাদক সাংবা‌দিক সা‌জেদুল হক সাজু,প্রভাষক আজিজুর রহমান,আব্দুস সোবহা‌নের পুত্র স‌জিব হো‌সেন,ছাত্রলীগ নেতা শাহ‌রিয়ার হো‌সেন প্রমুখ।

এসময় উপ‌জেলা চেয়ারম্যান তাহার প‌রিবা‌রের সদস্য‌দের সা‌থে সাক্ষাৎ ক‌রেন এবং বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা ছিলেন। তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের জন্য কাজ করে গেছেন। তার মৃত্যুতে দল ও দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।